সর্বশেষ

প্রবাসী স্বামীর খোঁজে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ

প্রবাসী স্বামীর খোঁজে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূProbashir city Popup 19 03

নাটোরের লালপুরে সৌদি আরব থেকে প্রবাসী স্বামীর খোঁজে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় বুধবার (১৬ অক্টোবর) রাতে ওই ভুক্তভোগী গৃহবধূ লালপুর থানায় বাদী হয়ে একটি মামলা করেন। ভুক্তভোগী ওই গৃহবধূ কুষ্টিয়া সদর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

এর আগে মঙ্গলবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ভাটিপাড়া গ্রামে এই ধর্ষণের ঘটনা ঘটে।

পুলিশ ও ভুক্তভোগী ওই নারী জানান, সৌদি আরব থাকাকালীন লালপুরের শান্ত নামে এক যুবককে বিয়ে করেন তিনি। গেল মঙ্গলবার স্বামীর খোঁজে লালপুরে আসেন। পরে লালপুর থানা থেকে অজ্ঞাত এক ব্যক্তি তাকে স্বামীর সন্ধান করতে সহায়তার কথা বলে লালপুর ত্রিমোহণী মোড়ে নিয়ে গিয়ে শরবত ও ফুসকা খাওয়ান। কিছুক্ষণ পর অজ্ঞাত ওই যুবক আরও ৩ বন্ধুকে নিয়ে ভ্যানযোগে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ভাটিপাড়ার রাস্তায় নিয়ে যান। পরে রাত ৮টার দিকে সেখানে একটি আমবাগানে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করে। এ সময় ওই গৃহবধূর কাছে থাকা নগদ টাকা ও মোবাইল নিয়ে যান। পরে স্থানীয়রা ওই গৃহবধূকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কেএম শাহাবুদ্দিন জানান, অসুস্থ অবস্থায় বুধবার দুপুরে ওই রোগী হাসপাতালে ভর্তি হন। পরে হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বিকেলে তিনি স্ব-ইচ্ছায় ছুটি নিয়ে চলে যান।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান জানান, এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী একটি মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারের কাজ করছে বলেও জানান তিনি।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03