সর্বশেষ

আসামে দুই বাংলাদেশি আটক

Assam 20240909150332City ads Investment (1)

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের করিমগঞ্জ জেলা সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। সোমবার করিমগঞ্জ জেলায় বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে আসাম পুলিশ ওই দুই বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে।

আটককৃত দুই বাংলাদেশি হলেন, শাহাদত হুসাইন ও প্রিয়াঙ্কা জৈন। দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে আসাম পুলিশ করিমগঞ্জ জেলা সীমান্ত থেকে ওই দুই বাংলাদেশিকে আটক করে। পরে তাদের বাংলাদেশে পুশ ব্যাক করা হয়।

অবৈধ অনুপ্রবেশের এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে আসাম পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যম  দেওয়া এক পোস্টে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা ঠেকিয়ে দেওয়ায় রাজ্য পুলিশের প্রশংসা করেছেন। একই সঙ্গে সীমান্তে নজরদারি অব্যাহত রাখার জন্য নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি।

এর আগে,  বুধবার করিমগঞ্জ জেলা থেকে আফরোজা, জহিরুল সরদার, টুম্পা হক, রিদয় শেখ, আখি শেখ এবং লখিপুর আক্তার নামের পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। পরে গভীর রাতে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠায় আসাম পুলিশ।

বাংলাদেশের সাম্প্রতিক অস্থিতিশীলতার পর ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ১ হাজার ৮৮৫ কিলোমিটার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় বিএসএফ নজরদারি জোরদার করেছে। আসাম পুলিশের মহাপরিদর্শক জি পি সিং বলেছেন, কোনও ব্যক্তি ব্যক্তি যাতে বেআইনিভাবে রাজ্যে প্রবেশ করতে না পারেন, সেজন্য আসাম পুলিশও সীমান্তে উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup