Long Popup (2)
সর্বশেষ

আনিসুল হক ও সালমান এফ রহমানের জন্য ‘ডিম’ হাতে অপেক্ষা

Eggs 20240814155915ProbashircityWebPopupUpdate

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) কোর্টে কিছু সময়ের মধ্যে হাজির করানোর কথা রয়েছে। তাদের জন্য ডিম হাতে নিয়ে অপেক্ষা করছে শতাধিক মানুষ। অপেক্ষারতদের মধ্যে অধিকাংশই আইনজীবী।

বুধবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ৩টার দিকে পুরান ঢাকার সিএমএম কোর্ট এলাকায় এ চিত্র দেখা যায়।

সেখানে দেখা যায়, সিএমএম কোর্টের গেটে গোটা বিশেক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। তারপরেই অপেক্ষা করছেন শতাধিক আইনজীবী। তাদের বেশিরভাগ হাতের মুঠোয় দেখা গিয়েছে ব্রয়লার মুরগির বাদামী রঙের ডিম। কেউ কেউ রেখেছেন আড়াল করে, বা পকেটে।

তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘৃণিত কাজের জন্য সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমানকে লক্ষ্য করে এ ডিম নিক্ষেপ করা হবে।

ডিম হাতে নিয়ে অপেক্ষারত কয়েকজন গণমাধ্যমকে বলেন, ক্ষমতায় থাকাকালে এই দুজন মানুষকে মানুষ মনে করেননি। নিজেদের ক্ষমতার অপব্যবহার করে অনেক নিরীহ মানুষকে কষ্ট দিয়েছেন। তাই তাদেরও কষ্ট পাওয়া প্রয়োজন। তাদের প্রতি আমাদের যে ঘৃণা সেটা প্রকাশ করার জন্য তাদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হবে।

গতকাল রাতে গ্রেপ্তার হওয়ার পর থেকেই আনিসুল হক ও সালমান এফ রহমান ডিবি হেফাজতে রয়েছেন। রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের হওয়া একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতা-মন্ত্রীরা গা ঢাকা দেন। এছাড়া, ঢাকার শাহজালাল বিমানবন্দরে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আটকে দেওয়া হয়।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate