সর্বশেষ

শেখ হাসিনা দেশে ফিরলেই বিচারের মুখোমুখি করা হবে

শেখ হাসিনা দেশে ফিরলেই বিচারের মুখোমুখি করা হবেProbashir city Popup 19 03

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে ফেরার পর শেখ হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। বিশেষ করে শেখ হাসিনার সময়ের হত্যাকাণ্ডের জন্য।

আজ শুক্রবার গণমাধ্যম সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে নাহিদ বলেন, তিনি (শেখ হাসিনা) কেন বাংলাদেশ থেকে পালালেন তা জানতে আমি কিউরিয়াস।

শেখ হাসিনার সময়ে যেসব হত্যাকাণ্ড হয়েছে, আমরা সেসবের বিচার চাইবো। এটা আমাদের অন্যতম দাবি। যদি তিনি ফিরে না আসেন, তাহলে আমরা সে ব্যাপারে কাজ করবো।

সমন্বয়ক নাহিদ আরো বলেন, আমরা তাকে গ্রেফতার করতে চাই। তার বিচারের ইস্যুতে আলোচনাও চলছে বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক।

তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান অগ্রধিকার হলো একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা। কারণ আগের নির্বাচন বিরোধীদলগুলো বয়কট করেছিল। তাছাড়া আগের সরকারের দুর্নীতির বিচারের কথাও বলেন এই সমন্বয়ক।

আমরা চাই শেখ হাসিনা দেশে ফিরে আসুন ও বিচারের সম্মুখীন হোক বলে জানায় আরেক ছাত্র নেতা আবু বাকের মজুমদার।

উল্লেখ্য, ছাত্রজনতার বিক্ষোভের মুখে গত ৫ই আগস্ট আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে যান। সেখান থেকে তার লন্ডনে যাওয়ার কথা থাকলেও তা অনিশ্চিত হয়ে পড়ায়- আপাতত তিনি দিল্লিতেই থাকবেন।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03