Opens in a new tab
সর্বশেষ

প্রবাসীদের লাখ টাকা জেতার সুযোগ দিচ্ছে বিকাশ

বিকাশWeb Popup (3)

বিকাশ অ্যাকাউন্টে সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহণ করে প্রতি মাসে ১ লাখ টাকা জেতার সুযোগ পেয়েছেন প্রবাসীর স্বজনরা। বিশ্বের ১৫টি দেশ থেকে আন্তর্জাতিক মানি ট্রান্সফার প্রতিষ্ঠান ট্যাপট্যাপ সেন্ডের মাধ্যমে টাকা পাঠালেই এই সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি প্রতি সপ্তাহে সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহণকারী ১০ জন গ্রাহক পাচ্ছেন ৫ হাজার টাকা করে বোনাস। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈধপথে রেমিট্যান্স পাঠানোকে উদ্বুদ্ধ করতেই ট্যাপট্যাপ সেন্ড ও বিকাশের এই যৌথ ক্যাম্পেইনটি শুরু হয় গত ৮ জুলাই। যে ক্যাম্পেইন চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। ট্যাপট্যাপ সেন্ডের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, কানাডা, পর্তুগাল, জার্মানি, স্পেন, নেদারল্যান্ডস, বেলজিয়াম, আয়ারল্যান্ড, অস্ট্রিয়াসহ ১৫টি দেশ থেকে প্রবাসীরা স্বজনের বিকাশ অ্যাকাউন্টে যে কোনও অঙ্কের রেমিট্যান্স পাঠাতে পারছেন কোনও খরচ ছাড়াই।

বোনাস অফারটি পেতে একজন প্রবাসীকে প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে কমপক্ষে দুইবার ১০ হাজার টাকা বা তার বেশি রেমিট্যান্স পাঠাতে হবে। ক্যাম্পেইন চলাকালীন সমেয় একজন রেমিট্যান্স গ্রহণকারী একবারই ১ লাখ টাকা বোনাস জিততে পারবেন। এছাড়া মাসে একবার এবং তিন মাসে সর্বোচ্চ তিনবার সাপ্তাহিক বোনাস জেতার সুযোগ থাকছে। সাপ্তাহিক ও মাসিক উভয় ক্ষেত্রেই সপ্তাহ শেষ হওয়ার ৩ থেকে ৪ কার্যদিবসের মধ্যে বিজয়ী গ্রাহকরা বোনাস পাবেন।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)
Web Squre popup