সর্বশেষ

হজে ৫৩ বাংলাদেশির মৃত্যু, দেশে ফিরেছেন ২৭ হাজার হাজি

হজে ৫৩ বাংলাদেশির মৃত্যু, দেশে ফিরেছেন ২৭ হাজার হাজিProbashir city Popup 19 03

সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত ২৬ হাজার ৯০৯ জন হাজি দেশে ফিরেছেন। আর চলতি বছর হজে গিয়ে ৫৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে হজ পোর্টালের সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪০ এবং নারী ১৩ জন। এদের মধ্যে মক্কায় ৪২ জন, মদিনায় ৪ জন, মিনায় ৬ জন ও জেদ্দায় একজন মারা গেছেন। সৌদি আরবের আইন অনুযায়ী মারা যাওয়া ব্যক্তিদের সে দেশে দাফন করা হচ্ছে।

এদিকে সৌদি থেকে ২৬ হাজার ৯০৯ জন হাজি ৬১টি ফ্লাইটে এসব হাজি বাংলাদেশে এসেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৭টি, সৌদি এয়ারলাইন্স ২৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২০টি ফ্লাইট পরিচালনা করে।

হজ শেষে গত ২০ জুন থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হয়। ঐদিন বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি ফ্লাইট ৪১৭ হাজি নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আগামী ২২ জুলাই পর্যন্ত হাজিদের ফিরতি ফ্লাইট অব্যাহত থাকবে।

বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ২২৫ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজযাত্রী সৌদিতে গেছেন। আগামী বছর (২০২৫) বাংলাদেশের জন্য এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটা দিয়েছে সৌদি আরব।

কোনো ব্যক্তি হজ করতে গিয়ে যদি মারা যান, তাহলে তার মরদেহ সৌদি আরবে দাফন করা হয়। এটাই সৌদি আরবের আইন। নিজ দেশে আনতে দেওয়া হয় না।

এমনকি পরিবার-পরিজনের কোনো আপত্তি গ্রাহ্য করা হয় না। মক্কায় হজযাত্রী মারা গেলে মসজিদুল হারামে জানাজা হয়।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03