সর্বশেষ
ব্রেকিং

সৌদি আরবে কর্মস্থলে ভবনের সিঁড়ি থেকে পড়ে প্রবাসীর মৃত্যু

ফটিকছড়ি cbc302Web Popup (3)

সৌদি আরবের মক্কা নগরীতে কর্মস্থলে দুর্ঘটনায় শহিদুল্লাহ বাবু নামের এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে একটি ভবনের সিঁড়ি থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত শহিদুল্লাহ বাবু চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের ছোট মৌলভীর বাড়ির বাসিন্দা এবং মাওলানা সামশুল হুদার ছেলে। জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে তিনি সৌদি আরবের মক্কা নগরীতে বসবাস করতেন এবং সেখানে ইলেকট্রিক মিস্ত্রি হিসেবে কাজ করতেন।

নিহত ব্যক্তির ভাতিজা কাজী মামুন জানান, সৌদি আরবে কফিলের একটি ভবনে কাজ করার সময় সিঁড়ি থেকে পড়ে যান শহিদুল্লাহ বাবু। এতে তাঁর মাথায় গুরুতর জখম হয়। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুকালে শহিদুল্লাহ বাবু স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর আকস্মিক মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বর্তমানে তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বজনেরা।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)