সর্বশেষ

ওমানে স্কুলবাস ও গাড়ির সংঘর্ষে আহত ১৫

Oman schoolsWeb Popup (3)

ওমানের সিবের একটি স্কুলবাস ও গাড়ির সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের অবস্থা মাঝারি থেকে গুরুতর বলে জানিয়েছে ওমানের ট্রাফিক পুলিশ। আল মাবিলাহ এলাকার একটি অভ্যন্তরীণ সড়কে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়েই উদ্ধারকারী ও বিশেষায়িত চিকিৎসক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে।

এর আগে গতকালও ওমানে আরেকটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। হাইমা-থামরাইত রোডে দুটি ট্রাকের সংঘর্ষের পর ৩৬ যাত্রীবাহী একটি বাস একটি ট্রাককে ধাক্কা দেয়। ওই দুর্ঘটনায় চারজন নিহত ও ১৭ জন আহত হন। পরপর দুই দিনে এমন বড় দুটি দুর্ঘটনায় দেশটির সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

ওমানের জাতীয় পরিসংখ্যান কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত এক বছরে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ৫৯৫ জন নিহত এবং ১ হাজার ৫৯৭ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ৩৫৪ জন ওমানি নাগরিক এবং ২৪১ জন প্রবাসী। অঞ্চলভেদে রাজধানী মাস্কাটেই সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)