সর্বশেষ

ওমানে হঠাৎ বাড়ল স্বর্ণের দাম, সামনে আরও বাড়বে

Gold OmanWeb Popup (3)

কয়েক দিনের বড় দরপতনের পর আজ সোমবার ওমানের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশটিতে আজ স্বর্ণের দাম ১ দশমিক ৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। হঠাৎ করে দাম ঘুরে দাঁড়ানোয় প্রবাসী ও স্থানীয় ক্রেতাদের মধ্যে নতুন করে হিসাব-নিকাশ শুরু হয়েছে।

আজকের হালনাগাদ তথ্য অনুযায়ী, ওমানের বাজারে প্রতি গ্রাম ২৪ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে প্রায় ৪৫ ওমানি রিয়ালে, যা গতকাল ছিল ৪৩ দশমিক ৭৬ রিয়াল। এ ছাড়া প্রতি গ্রাম ২২ ক্যারেট স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ৪১ দশমিক ২০ রিয়াল, ২১ ক্যারেট ৩৯ দশমিক ২৭ রিয়াল এবং ১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ৩৩ দশমিক ৬৬ ওমানি রিয়ালে।

2a990a3b 90cb 48aa af89 ec2f839d08a3

গত কয়েক দিন দাম কম থাকায় ওমানের গয়নার দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গিয়েছিল। বাজারসংশ্লিষ্টরা আগেই আভাস দিয়েছিলেন, অদূর ভবিষ্যতে দাম আর কমার সম্ভাবনা নেই। সেই পূর্বাভাস সত্যি করেই আজ নতুন করে ঊর্ধ্বমুখী হলো স্বর্ণের বাজার। এদিকে ওমানের পাশাপাশি দেশের বাজারেও ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের দাম। টানা নয় দফা কমার পর বাংলাদেশেও স্বর্ণের দাম প্রতি ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা বেড়েছে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)