সর্বশেষ

ওমানে বাস ও দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৪, আহত ১৭

Bd12847e 6057 4eb0 80b9 2dd9f7ca8a09Web Popup (3)

ওমানের হাইমা–থামরাইত সড়কে দুটি ট্রাক ও একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে চারজন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। রোববার দিবাগত রাত দেড়টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, প্রথমে সড়কটিতে দুটি ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। এর পরপরই ২৬ জন যাত্রী নিয়ে যাওয়া একটি বাস দুর্ঘটনাকবলিত একটি ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা খায়। খবর পেয়ে পুলিশ এবং সিভিল ডিফেন্স ও অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাইমা, নিজুয়া ও আদম হাসপাতালে পাঠায়।

HXyWZ 2bMAAbnw9sd (1)

মরুভূমির ওপর দিয়ে যাওয়া দীর্ঘ এই মহাসড়কে গভীর রাত ও ভোরের দিকে চালকদের ক্লান্তি, অতিরিক্ত গতি ও বেপরোয়া ওভারটেকিংয়ের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। ওমানের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনা কিছুটা কমলেও প্রাণহানি এখনো উদ্বেগজনক। গত বছর সড়ক দুর্ঘটনায় ৫৯৫ জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে ২৪১ জনই প্রবাসী। 

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)