সর্বশেষ

ওমানের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতের প্রতিনিধি দলের অংশগ্রহণ

+Web Popup (3)

ওমান সালতানাতের জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত জামিল বিন হাজি বিন ইসমাইল আল বালুশির আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে অংশ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল। রোববার (২২ নভেম্বর) রাতে রাজধানীর হোটেল শেরাটনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম, মাওলানা আবদুল হালিম ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে ওমানের সুলতান হাইথাম বিন তারিক আল সাঈদের প্রতি একটি শুভেচ্ছাবার্তা ওমানের রাষ্ট্রদূতের হাতে তুলে দেওয়া হয়। শুভেচ্ছাবার্তায় জামায়াতের আমির ওমানের সুলতান, দেশটির সরকার ও জনগণকে জাতীয় দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বাংলাদেশ ও ওমানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের কথা উল্লেখ করে আগামী দিনে এ সম্পর্ক আরও সুদৃঢ় ও সম্প্রসারিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ ছাড়া শুভেচ্ছাবার্তায় দুই দেশের পারস্পরিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি ও জনশক্তি খাতে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ওমানে বসবাসরত ও কর্মরত বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসীর অবদানের কথা উল্লেখ করে দুই দেশের জনগণের মধ্যকার বন্ধুত্ব ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও গভীর হওয়ার প্রত্যাশা জানানো হয়।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)