Opens in a new tab
সর্বশেষ

ওমানের দেয়ালবিহীন মসজিদ পেল বিশ্বসেরার স্বীকৃতি

Untitled 1.pngghghWeb Popup (3)

ওমানের রাজধানী মাস্কাটের এক অনন্য স্থাপত্য ‘বাব আল সালাম’ মসজিদ। চার দেয়ালে বন্দি চিরাচরিত নকশার বাইরে গিয়ে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে নির্মিত এই মসজিদটি এবার বিশ্বমঞ্চে ওমানের নাম উজ্জ্বল করেছে। দৃষ্টিনন্দন ও পরিবেশবান্ধব নকশার স্বীকৃতিস্বরূপ এটি মর্যাদাপূর্ণ পঞ্চম ‘আবদুল লতিফ আল-ফোজান’ পুরস্কার জয় করেছে।

প্রথাগত নকশা ভেঙে সম্পূর্ণ দেয়ালবিহীন এই মসজিদের নকশা করেছেন ওমানের স্থপতি মারওয়ান আল বালুশি ও তার প্রতিষ্ঠান আল-তাকাদুম অফিস। পাঁচটি সিলিন্ডার আকৃতির কাঠামোর সমন্বয়ে গড়ে ওঠা এই স্থাপনাটি চারপাশের প্রাকৃতিক পরিবেশের সঙ্গে চমৎকারভাবে মিশে গেছে। ভেতরে প্রাকৃতিক আলোর অসাধারণ ব্যবহার মুসল্লিদের বাইরের কোলাহল থেকে দূরে রেখে এক নিবিড় ও প্রশান্তিময় আধ্যাত্মিক পরিবেশের স্বাদ দেয়।

মসজিদ স্থাপত্যের সৌন্দর্য ও মানবিক মূল্যবোধ বিশ্ববাসীর সামনে তুলে ধরতে মঙ্গলবার সৌদি আরবে এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে এবার সেরার মুকুট পরল ওমানের এই আধুনিক স্থাপনা।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)