Opens in a new tab
সর্বশেষ

বিক্ষোভে অংশ নেওয়া সেই শিশুর মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব

SaudiWeb Popup (3)

সৌদি আরবে শিশু বয়সে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া জাওয়াদ আলী কুরেইরিসের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। একই সঙ্গে পূর্বাঞ্চলের শিয়া সম্প্রদায়ের আরেক নাগরিক ফাদেল আল-সাফওয়ানিরও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

২০১১-১২ সালে আরব বসন্তের সময় সৌদি আরবে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগ ওঠে জাওয়াদের বিরুদ্ধে। সে সময় তার বয়স ছিল মাত্র ১৪ থেকে ১৫ বছর। ২০২০ সালের ডিসেম্বরে তাকে গ্রেপ্তার করা হয়। বিক্ষোভে অংশ নেওয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠিত হওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, জাওয়াদ ও ফাদেল সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে বিদেশি একটি সন্ত্রাসী সংগঠনে যোগ দেওয়া, অস্ত্র ও বিস্ফোরক ব্যবহার করে নিরাপত্তা বাহিনীর সদস্য ও যানবাহনে হামলা এবং অস্ত্র ও বিস্ফোরক মজুতের অভিযোগ আনা হয়। কর্তৃপক্ষ জানায়, বিশেষায়িত ফৌজদারি আদালতে বিচার, সুপ্রিম কোর্টের অনুমোদন এবং রাজকীয় ডিক্রির পর তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তবে জাওয়াদের পরিবারের দাবি, নির্যাতনের মাধ্যমে তাকে মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়েছিল। মানবাধিকার সংগঠনগুলোও তার মৃত্যুদণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে।

রিপ্রিভের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের আগস্ট থেকে সৌদি আরবে কথিত অপরাধ সংঘটনের সময় অপ্রাপ্তবয়স্ক ছিল এমন পাঁচজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাদের সবাই শিয়া সম্প্রদায়ের সদস্য এবং ২০১১-১২ সালের বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে দণ্ডিত হয়েছিলেন।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)