Opens in a new tab
সর্বশেষ

গাছের আদলে সৌদিতে তৈরি হচ্ছে বিশাল মেট্রো স্টেশন

E61662e1 d2f5 4e1a b21c 8eadf9a5c570Web Popup (3)

মরুভূমির বুকে গাছের আদলে এক বিশাল ও দৃষ্টিনন্দন মেট্রো স্টেশন তৈরি করছে সৌদি আরব। রাজধানী রিয়াদের যোগাযোগব্যবস্থাকে আরও আধুনিক করতে এই মেট্রো স্টেশনের নির্মাণকাজ শুরু করেছে রয়্যাল কমিশন ফর রিয়াদ সিটি। প্রায় ৭০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে নির্মাণাধীন এই স্টেশন দিয়ে প্রতি ঘণ্টায় ১৯ হাজার যাত্রী যাতায়াত করতে পারবেন। মূল প্রদর্শনী শেষ হওয়ার পরও এটি রিয়াদের স্থায়ী মেট্রো নেটওয়ার্কের অংশ হিসেবে সাধারণ যাত্রীদের সেবা দিয়ে যাবে।

73aae833 be3d 4211 947d 80da675febaa

স্টেশনের সবচেয়ে বড় চমক হলো এর নকশা, যা করা হয়েছে রিয়াদের প্রাকৃতিক সৌন্দর্য ও মরুভূমির ‘বাবলা’ গাছের অনুকরণে। এর মূল আকর্ষণ হলো ১৩৪ মিটার চওড়া একটি বিশাল স্টিলের গম্বুজ। এই গম্বুজটি আটটি গাছের শাখা আকৃতির পিলারের ওপর দাঁড়িয়ে থাকবে, যা দেখতে ঠিক একটি বিশাল ছায়াবৃক্ষের মতো লাগবে এবং দর্শনার্থীদের রোদ থেকে আরামদায়ক ছায়া দেবে।

রিয়াদ মেট্রোর ইয়েলো লাইনে অবস্থিত এই স্টেশনটি সরাসরি কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে সংযুক্ত করবে। পরিবেশবান্ধব এই স্টেশনের ভেতরে প্রায় ৪৪ হাজার বর্গমিটারের সবুজ প্রাঙ্গণ থাকছে। এছাড়াও এর ২৫ শতাংশ বিদ্যুতের চাহিদা মেটাবে সৌরবিদ্যুৎ। আগামী ২০৩০ সালের প্রদর্শনীর আগেই আশপাশের আবাসিক এলাকার মানুষের ভোগান্তি ছাড়াই এর নির্মাণকাজ শেষ করার পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)