Opens in a new tab
সর্বশেষ

ওমানি নারীদের প্রথম আন্তর্জাতিক স্বর্ণ জয়!

MD WEB PIC5 6 770x578Web Popup (3)

ই-স্পোর্টস বা ইলেকট্রনিক গেমসের দুনিয়ায় এক নতুন ইতিহাস গড়ল ওমানের নারী দল। জর্ডানে অনুষ্ঠিত সপ্তম পশ্চিম এশিয়ান ফুটবল ফেডারেশন ই-স্পোর্টস চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফর্ম করে স্বর্ণপদক জিতে নিয়েছে তারা। গত ১০ ও ১১ নভেম্বর অনুষ্ঠিত এই আসরের মধ্য দিয়েই ই-স্পোর্টসে নিজেদের প্রথম কোনো আন্তর্জাতিক শিরোপা জয়ের স্বাদ পেল ওমান।

এমন অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত ওমান ই-গেমস ও স্পোর্টস কমিটি। কমিটির প্রধান সাবা বিনতে সাঈদ আল বুসাইদি একে দেশের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখছেন। তার মতে, এই জয় প্রমাণ করে যে ওমানের প্রতিভাবান গেমাররা এখন আন্তর্জাতিক মঞ্চে দাপট দেখাতে পুরোপুরি প্রস্তুত। মূলত ই-স্পোর্টস খাতে নারীদের অংশগ্রহণ ও দক্ষতা বাড়াতে নেওয়া নানা উদ্যোগের অসাধারণ ফসলই হলো এই শিরোপা।

এবারের আসরের নারী বিভাগে ইয়েমেন দ্বিতীয় এবং স্বাগতিক জর্ডান তৃতীয় স্থান অধিকার করেছে। অন্যদিকে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে সৌদি আরব। প্লে-স্টেশনে ‘ইএ স্পোর্টস এফসি ২৭’ গেমে অনুষ্ঠিত এই শ্বাসরুদ্ধকর লড়াইয়ে নারী ও পুরুষ মিলিয়ে মোট ১৯টি দেশ অংশ নিয়েছিল।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)