Opens in a new tab
সর্বশেষ

ভিসা নিয়ে সুখবর, ডিসেম্বরে নতুন নিয়মে মিলবে যে সুবিধা

1794743813 3cbb8a82c4335931c94e5e4d2977b205Web Popup (3)

বিদেশি নাগরিকদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ ও আধুনিক করতে ব্যাপক পরিবর্তন এনেছে ভারত সরকার। নতুন নিয়মে ভিসার প্রধান শ্রেণি ১৩টি থেকে কমিয়ে ৯টি এবং উপশ্রেণি ৪৯টি থেকে কমিয়ে মাত্র ২৩টিতে নামিয়ে আনা হয়েছে। আগামী ডিসেম্বর মাস থেকেই এই নতুন শ্রেণিবিন্যাস অনুযায়ী ভিসা প্রদান শুরু হওয়ার কথা রয়েছে। বুধবার (১১ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যানের এক প্রতিবেদনে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই নতুন সিদ্ধান্তের কথা জানানো হয়।

আন্তর্জাতিক মান ও উন্নত দেশগুলোর ভিসাব্যবস্থা পর্যালোচনা করে এই সহজীকরণের উদ্যোগ নিয়েছে ভারত। নতুন ব্যবস্থায় ট্যুরিস্ট ভিসার নাম পরিবর্তন করে ‘ভিজিটর ভিসা’ রাখা হয়েছে, যা ভ্রমণের উদ্দেশ্য ও সময়কাল অনুযায়ী ভি-১ ও ভি-২ নামে দুটি উপশ্রেণিতে বিভক্ত থাকবে। এছাড়া চিকিৎসার জন্য ভারতে যেতে ইচ্ছুক বিদেশিদের জন্য এম-১ (প্রচলিত চিকিৎসা) এবং এম-৩ (আয়ুষ পদ্ধতি) ভিসা নির্ধারণ করা হয়েছে। এক বছর মেয়াদি এসব ভিসায় একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ পাবেন চিকিৎসা প্রার্থীরা।

শিক্ষার্থী ও ব্যবসায়ীদের জন্যও ভিসা প্রক্রিয়াকে আগের চেয়ে অনেক সহজ করা হয়েছে। এখন থেকে স্কুল থেকে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা এস-১ এবং পিএইচডি, গবেষক বা ইন্টার্নরা এস-২ ভিসায় ভারতে যাওয়ার সুযোগ পাবেন। অন্যদিকে, দীর্ঘমেয়াদি ব্যবসা বা প্রতিষ্ঠান গড়ার জন্য বি-১ এবং স্বল্পমেয়াদি চুক্তিভিত্তিক কাজের জন্য বি-২ ভিসা দেওয়া হবে। নতুন এই পদ্ধতি বাস্তবায়নের জন্য বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যপ্রযুক্তি ব্যবস্থা হালনাগাদ করা হচ্ছে, যা বিদেশি নাগরিকদের ভিসা নির্বাচন ও আবেদন প্রক্রিয়াকে আরও স্বাচ্ছন্দ্যময় করবে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)