Opens in a new tab
সর্বশেষ

রানওয়েতে দুই বিমানের ভয়াবহ সংঘর্ষ!

PlaneWeb Popup (3)

যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে পার্কিং করার সময় দুটি যাত্রীবাহী ও কার্গো বিমানের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার রাত সোয়া ৯টার দিকে কোপা এয়ারলাইন্স ও ইউপিএস এয়ারলাইন্সের দুটি বোয়িং বিমানের মধ্যে এই ধাক্কা লাগে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল প্রশাসন জানিয়েছে, পার্কিংয়ের সময় কোপার বোয়িং ৭৩৭ বিমানটির ডানার সঙ্গে ইউপিএসের বোয়িং ৭৬৭ বিমানের সামনের অংশের (নাক) সজোরে ধাক্কা লাগে।

দুর্ঘটনার সময় কোপা এয়ারলাইন্সের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। সিএনএনকে এক যাত্রী জানান, অবতরণের পর তাঁদের বিমানটি স্বাভাবিক গতিতেই পার্কিংয়ের দিকে এগোচ্ছিল। হঠাৎ বিকট শব্দ ও তীব্র ঝাঁকুনিতে যাত্রীরা চিৎকার শুরু করেন। তবে কেবিন ক্রুরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সবাইকে শান্ত করেন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ইউপিএসের বিমানটিকে কোপা এয়ারলাইন্সকে আগে যাওয়ার পথ করে দিতে বলা হয়েছিল। এরপরও কেন পাইলট এই দুর্ঘটনা ঘটালেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।

বিমান দুটির এই আকস্মিক সংঘর্ষের কারণে ওই সময় বিমানবন্দরে সাময়িক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের যোগাযোগ পরিচালক ক্রেগ চিন জানিয়েছেন, অনাকাঙ্ক্ষিত এই বিমান দুর্ঘটনার ঘটনায় অন্তত দুজন আহত হয়েছেন।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)