Opens in a new tab
সর্বশেষ

ওমানে ভিপিএন ছাড়াই চলছে টিকটক

TikTok phone 20260701Web Popup (3)

দীর্ঘদিন বন্ধ থাকার পর ওমানে কোনো ধরনের ভিপিএন (VPN) ছাড়াই পুনরায় স্বাভাবিকভাবে চলছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। দেশটিতে বসবাসরত প্রবাসী ও স্থানীয় ব্যবহারকারীরা জানিয়েছেন, এখন তারা সরাসরি অ্যাপটিতে প্রবেশ করতে পারছেন এবং ভিডিও দেখতে বা আপলোড করতে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন না। তবে প্ল্যাটফর্মটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার বা সংযোগ স্বাভাবিক হওয়ার বিষয়ে ওমান সরকার কিংবা দেশটির টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (টিআরএ) পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি।

গত আগস্ট মাসের মাঝামাঝি সময় থেকে হঠাৎ করেই দেশটিতে টিকটক ব্যবহারে মারাত্মক বিঘ্ন ঘটতে শুরু করে। মূলত একটি লাইভ সম্প্রচারে জনসমক্ষে নৈতিকতা লঙ্ঘনের দায়ে এক নারীকে কারাদণ্ড ও নির্বাসনের নির্দেশ দেওয়ার পরপরই এই অঘোষিত নিষেধাজ্ঞা আসে। এর ফলে ওমানে টিকটক ব্যবহারকারীদের মাঝে বিকল্প উপায়ে অ্যাপটি ব্যবহারের হিড়িক পড়ে যায় এবং ভিপিএন ব্যবহারের প্রবণতা এক ধাক্কায় প্রায় ৩৫০ শতাংশ বৃদ্ধি পায়।

কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় টিকটকের এই ফিরে আসাকে অনেকে সাময়িক কারিগরি বিষয় বলেও মনে করছেন। এর আগে ২০২৫ সালের এপ্রিল মাসেও একই ধরনের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটলে, কর্তৃপক্ষ সেটিকে ইচ্ছাকৃত নিষেধাজ্ঞার বদলে প্রযুক্তিগত ত্রুটি বলে আখ্যা দিয়েছিল। তবে সরকারি ঘোষণার অপেক্ষা না করে আপাতত কোনো বাধা ছাড়াই টিকটক ব্যবহার করতে পারায় স্বস্তি প্রকাশ করেছেন ওমান প্রবাসী ও সাধারণ ব্যবহারকারীরা।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)