Opens in a new tab
সর্বশেষ

দুই সন্তানকে সাইকেলে নিয়ে আরব মায়ের জীবনযুদ্ধ

Untitled 1.pngffWeb Popup (3)

মিশরের ব্যস্ত রাস্তায় প্রতিদিন এক অভূতপূর্ব দৃশ্য চোখে পড়ে। বুকে বাঁধা এক শিশু, আর সাইকেলের পেছনে বসে আছে আরেক সন্তান; পিঠে খাবার ডেলিভারির বিশাল ব্যাগ। জীবনযুদ্ধে হার না মানা এই অদম্য মায়ের নাম মরিয়ম আবদেল নবি। ২৭ বছর বয়সী এই নারী পেশায় একজন ডেলিভারি কর্মী। স্বামী থেকে আলাদা হয়ে যাওয়ার পর সন্তানদের বাবা ও মা—উভয় দায়িত্বই তাকে একা পালন করতে হয়।

ডে-কেয়ারে রাখার জন্য প্রতিটি শিশুর পেছনে মাসে এক হাজার ৫০০ মিশরীয় পাউন্ড খরচ দেওয়া তার পক্ষে সম্ভব ছিল না। তাই নিরুপায় হয়ে দুই সন্তানকে নিয়েই প্রতিদিন সাইকেল চালিয়ে খাবার পৌঁছে দেন তিনি। জীবিকার এই সংগ্রাম মোটেও সহজ নয়। একবার এক দুর্ঘটনায় তার আয়ের একমাত্র উৎস সাইকেলটিও ভেঙে যায়। এখন মরিয়মের সবচেয়ে বড় স্বপ্ন একটি স্কুটার কেনা, যাতে সন্তানদের নিয়ে একটু নিরাপদে পথে চলতে পারেন।

প্রতিদিন মানুষের দোরগোড়ায় খাবার পৌঁছে দেওয়া এই মায়ের এমন জীবনযুদ্ধ নেটিজেনদের গভীরভাবে ছুঁয়ে গেছে। তার এই সংগ্রামের খবর গণমাধ্যমে আসার পর মিশরের সামাজিক সংহতি বিষয়ক মন্ত্রী মায়া মোরসি তার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। লড়াকু এই মায়ের সাহায্যে এখন এগিয়ে এসেছে সে দেশের সরকারও।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)