Opens in a new tab
সর্বশেষ

চাকরির বেতন ১০ হাজার, অ্যাকাউন্টে ঢুকল ১০ হাজার কোটি!

ImageWeb Popup (3)

মাসে বেতন মাত্র ১০ হাজার রুপি। অথচ ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে গিয়ে ভারতের রাজস্থানের এক যুবকের চোখ ছানাবড়া! অ্যাকাউন্টে দেখাচ্ছে প্রায় ১০ হাজার কোটি রুপি। তবে এই বিপুল অর্থ দেখে আনন্দের বদলে উল্টো আতঙ্ক ভর করে তাঁর মনে। কারণ, ১০ হাজার কোটি রুপির এই ভুতুড়ে অর্থের পাশাপাশি তাঁর নিজের জমানো ৫৫ হাজার রুপিও ‘লিয়েন’ বা আটকে দিয়ে অ্যাকাউন্টটি সম্পূর্ণ ব্লক করে দেয় ব্যাংক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের সিকর এলাকায়।

ভুক্তভোগী ২২ বছর বয়সী সমীর খান সিকরের সালাসার বাসস্ট্যান্ড এলাকার ‘নির্মল মেডিকেল পয়েন্ট’ নামের একটি ফার্মেসির সাধারণ কর্মচারী। গত বুধবার তিনি অনলাইনে মোবাইল রিচার্জ করতে গিয়ে নিজের ব্যাংক অ্যাপে ঢোকেন। কিন্তু পিন কোড দেওয়ার পর দেখেন তাঁর অ্যাকাউন্ট ব্যালেন্স শূন্য। বিস্তারিত চেক করতে গিয়ে দেখেন, সেখানে ১০ হাজার কোটি রুপির বেশি অর্থ দেখালেও তা আটকে রাখা হয়েছে এবং তাঁর জমানো ৫৫ হাজার রুপিও তুলতে পারছেন না।

আতঙ্কিত সমীর দ্রুত তাঁর মালিক ধীরাজ শর্মাকে নিয়ে স্থানীয় সাইবার থানায় ছুটে যান। পুলিশের পরামর্শে তারা ব্যাংকে যোগাযোগ করলে কর্তৃপক্ষ জানায়, এটি সম্পূর্ণ একটি কারিগরি ত্রুটির (টেকনিক্যাল গ্লিচ) কারণে হয়েছে। পরে ব্যাংক কর্তৃপক্ষ দ্রুত ওই ত্রুটি সারিয়ে সমীরের আসল ব্যালেন্স ফেরত দেয়। ফার্মেসির মালিক ধীরাজ শর্মা জানান, সামান্য বেতনের এক কর্মচারীর অ্যাকাউন্টে ১০ হাজার কোটি রুপির লিয়েন দেখে তিনি নিজেই হতবাক হয়ে গিয়েছিলেন।

আরও দেখুন

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)
Web Squre popup