Opens in a new tab
সর্বশেষ

জুমার দিনে আল-আকসা মসজিদের খতিবকে তুলে নিয়ে গেল ইসরায়েল

8dc9a04729a6dcd68fa7174919f55d1a 6adc3887b55e6Web Popup (3)

পবিত্র আল-আকসা মসজিদের খতিব শেখ খালেদ আবু জুমআকে জুমার নামাজ শেষ হওয়ার পরপরই আটক করেছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার (২৩ অক্টোবর) অধিকৃত পূর্ব জেরুজালেম থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়। জেরুজালেম গভর্নরেটের বরাত দিয়ে ফিলিস্তিনের সংবাদমাধ্যম ওয়াফা এই খবর নিশ্চিত করেছে।

খবরে বলা হয়েছে, জুমার নামাজ ও খুতবা শেষ করার পরপরই ইসরায়েলি নিরাপত্তা রক্ষীরা খতিবকে চারপাশ থেকে ঘিরে ফেলে। এরপর তাকে নিজেদের হেফাজতে নিয়ে যায় তারা। তবে ঠিক কী অপরাধে বা কোন অভিযোগে তাকে এভাবে হঠাৎ আটক করা হলো, সে ব্যাপারে ইসরায়েলি কর্তৃপক্ষের কাছ থেকে এখনো কোনো সুস্পষ্ট জবাব পাওয়া যায়নি।

পবিত্র আল-আকসা মসজিদ চত্বরে ফিলিস্তিনি মুসল্লি ও ধর্মীয় নেতাদের ওপর ইসরায়েলি বাহিনীর এমন ধরপাকড় ও কড়াকড়ি নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরেই এসব কারণে বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এই প্রবীণ খতিবকে আটকের বিষয়ে ইসরায়েল এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)
Web Squre popup