সর্বশেষ

হামলার আশঙ্কায় দাম্মাম না গিয়ে দোহায় বিমানের জরুরি অবতরণ

করাচিতে বিমান বাংলাদেশের জরুরি অবতরণWeb Popup (3)

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সম্ভাব্য হামলার আশঙ্কায় মাঝ আকাশে গন্তব্য পরিবর্তন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট। কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর আকস্মিক বন্ধ হয়ে যাওয়ায় রোববার (১১ অক্টোবর) দিবাগত মধ্যরাতে যাত্রীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ফ্লাইটটি কাতারের দোহায় জরুরি অবতরণ করতে বাধ্য হয়।

বিমান কর্তৃপক্ষ জানায়, ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে উড্ডয়নের সময় সেখানকার বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত ছিল। তবে ফ্লাইটটি মাঝ আকাশে থাকা অবস্থায় নিরাপত্তাজনিত কারণে দাম্মাম বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। ফলে যেকোনো ধরনের ঝুঁকি এড়াতে বিমানের বিজি-৩৪৯ ফ্লাইটটি বাংলাদেশ সময় রাত ২টা ২৭ মিনিটে সতর্কতামূলকভাবে দোহা বিমানবন্দরে অবতরণ করে। সেখানে প্রায় তিন ঘণ্টা অপেক্ষার পর দাম্মাম বিমানবন্দর পুনরায় খুলে দেওয়া হলে ফ্লাইটটি বাংলাদেশ সময় সকাল ৭টা ২ মিনিটে নিরাপদে গন্তব্যে পৌঁছায়।

এদিকে দাম্মাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বিমানের ফিরতি ফ্লাইট (বিজি-৩৫০) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় যাত্রা শুরু করেছে। ফ্লাইটটি সোমবার (১২ অক্টোবর) বেলা আড়াইটায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

উদ্ভূত এই অস্থিতিশীল পরিস্থিতিতে ফ্লাইট পরিচালনায় বিঘ্ন এবং যাত্রীদের অনাকাঙ্ক্ষিত বিলম্ব ও সাময়িক ভোগান্তির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সংস্থাটি এক বার্তায় স্পষ্ট জানিয়েছে, যেকোনো বৈরী পরিস্থিতিতে যাত্রীদের জীবনের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করাকেই তারা সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়ে থাকে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup