রাজধানীর ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের (১৯) রহস্যজনক মৃত্যুর ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের জামিন শুনানিতে নতুন মোড় এসেছে। এ মামলায় আসামিপক্ষের সঙ্গে ভুক্তভোগী পরিবারের আপস-মীমাংসা হয়েছে বলে আদালতে জানানো হয়েছে। আসামিরা জামিন পেলে মামলার বাদীপক্ষের কোনো আপত্তি নেই বলেও আদালতকে অবগত করা হয়েছে।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে আসামিদের জামিন শুনানিকালে এই তথ্য তুলে ধরা হয়। শুনানিতে মামলার বাদী ও নিহত মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ জানান, উভয় পক্ষের মধ্যে পারিবারিকভাবে আপস-মীমাংসা সম্পন্ন হয়েছে। ফলে সংসদ সদস্য গাজী নজরুল ও তাঁর প্রথম স্ত্রী জামিন পেলে তাঁর কোনো আপত্তি থাকবে না।
আরও
এর আগে গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকার সংসদ সদস্য ভবনের (ন্যাম ভবন) ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়ম আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই সময় ফ্ল্যাটের একটি কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটের সহায়তায় দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। সে সময় ওই কক্ষ থেকে কিছু চিরকুটও জব্দ করে পুলিশ।
ঘটনার পরদিন নিহতের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় এমপি নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ও নিহতের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়। মামলা দা








