সর্বশেষ

ওমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন বৈঠক: হামলা না করার আশ্বাস হুথিদের

11Web Popup (3)

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীদের সঙ্গে গোপন বৈঠক করেছেন মার্কিন কর্মকর্তারা। মধ্যস্থতাকারী দেশ ওমানের রাজধানী মাস্কাটে সম্প্রতি এই অপ্রত্যাশিত ও গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক তিনটি সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর সামনে এনেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ আপডেটেও এই আলোচনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, গত সপ্তাহের শেষের দিকে মাস্কাটে অবস্থিত মার্কিন দূতাবাসে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এই মুখোমুখি বৈঠকটি সম্পন্ন হয়। দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসা ওমান সরকারই মূলত দুই পক্ষের এই আলোচনার ক্ষেত্র প্রস্তুত করতে প্রধান ভূমিকা রেখেছে। এর আগে গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, হুতি গোষ্ঠীর পক্ষ থেকে তার প্রশাসনের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করে ইয়েমেন যুদ্ধে যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ না করার বা দূরে থাকার আহ্বান জানানো হয়েছে। পরবর্তীতে গত সোমবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সও হুতির সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগের বিষয়টি নিশ্চিত করেন, তবে তিনি আলোচনার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ্যে আনেননি।

এদিকে, যুক্তরাষ্ট্র ও হুতি বিদ্রোহীদের মধ্যে একটি অঘোষিত যুদ্ধবিরতি এখনো বহাল রয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। মার্কিন সংবাদমাধ্যম নিউজম্যাক্স টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, হুতিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই যুদ্ধবিরতি বজায় থাকা একটি অত্যন্ত ইতিবাচক দিক। তিনি আরও উল্লেখ করেন, সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে বর্তমানে ছোটখাটো কিছু সংঘাত বা সংঘর্ষের ঘটনা ঘটলেও, তা পুরো অঞ্চলে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েনি। যুদ্ধ পরিস্থিতি বড় ধরনের কোনো আঞ্চলিক রূপ না নেওয়াটা বর্তমান প্রেক্ষাপটে একটি বড় স্বস্তির খবর বলেই মনে করছেন এই মার্কিন কূটনীতিক।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup