Long Popup (2)
সর্বশেষ

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানালেন আমিরাতের প্রেসিডেন্ট

1788424100 a0c6d84ee08843d93c37ff0f5d3b983cCity

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এক বিশেষ বার্তায় তিনি বাংলাদেশের রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও সাফল্য কামনার পাশাপাশি বাংলাদেশ সরকার ও জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন।

একই সঙ্গে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতিকে তাঁর শপথ গ্রহণ উপলক্ষে আলাদা অভিনন্দন বার্তা পাঠিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এবং দেশটির আরেক ভাইস প্রেসিডেন্ট, উপপ্রধানমন্ত্রী ও প্রেসিডেন্সিয়াল কোর্টের চেয়ারম্যান শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ান।

অভিনন্দন বার্তায় সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ নেতৃত্ব জানিয়েছে, দুই দেশের মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় করতে বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে তারা গভীরভাবে প্রত্যাশী।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate