Long Popup (2)
সর্বশেষ

যমুনা নদীতে ভারতীয় সেনা নিখোঁজ

17City

ভারতের হরিয়ানা রাজ্যে যমুনা নদীর হাথনিকুণ্ড ব্যারেজে প্রশিক্ষণ চলাকালে সেনাবাহিনীর একটি নৌকাডুবির ঘটনায় এক সেনাসদস্য নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এই দুর্ঘটনার কথা নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। নিখোঁজ ওই সেনাসদস্যকে উদ্ধারে ইতিমধ্যে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে।

যমুনানগরের প্রতাপ নগর থানার পুলিশ কর্মকর্তা রোহতাশ জানান, মঙ্গলবার সন্ধ্যায় ব্যারেজ এলাকায় ভারতীয় সেনাবাহিনীর একটি দলের নিয়মিত প্রশিক্ষণ মহড়া চলছিল। মহড়া চলাকালে হঠাৎ করে তাঁদের বহনকারী নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার সময় নৌকাটিতে চার থেকে পাঁচজন সেনাসদস্য ছিলেন। তীব্র স্রোতের কারণে চারজন ভেসে গেলেও তাঁদের মধ্যে তিনজন সাঁতরে নিরাপদে তীরে পৌঁছাতে সক্ষম হন। তবে অপর এক সদস্য নিখোঁজ থেকে যান।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, নিখোঁজ সেনাসদস্যের সন্ধানে জোরদার উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এই তল্লাশি কার্যক্রমে ভারতীয় সেনাবাহিনীর নিজস্ব ডুবুরি ও উদ্ধারকারী দলের পাশাপাশি যমুনানগর এবং পার্শ্ববর্তী উত্তর প্রদেশ রাজ্যের দুর্যোগ মোকাবিলা বাহিনীর সদস্যরাও সরাসরি অংশ নিয়েছেন। তবে এখন পর্যন্ত নিখোঁজ ওই সেনাসদস্যের কোনো সন্ধান পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate