Long Popup (2)
সর্বশেষ

বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক ও গর্ভপাত, প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান

Aa003971 e9e6 4db8 a270 0fb1b6618af8City

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক, গর্ভধারণ ও পরে জোরপূর্বক গর্ভপাতের অভিযোগ উঠেছে মালয়েশিয়াপ্রবাসী এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় বিয়ের স্বীকৃতি ও ন্যায়বিচারের দাবিতে শুক্রবার (২৮ আগস্ট) অভিযুক্ত মনিরুল ইসলামের বাড়িতে অবস্থান নেন ভুক্তভোগী এক নারী।

ওই নারীর অভিযোগ, মনিরুলের আশ্বাসে বিশ্বাস করে তিনি এই সম্পর্কে জড়ান এবং বিষয়টি জানাজানি হলে তাঁর আগের সংসার ভেঙে যায়। ২০২৫ সালের মে মাসে তিনি অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানতে পারেন। এরপর সামাজিক দুর্নামের ভয় দেখিয়ে মনিরুল তাঁকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে গর্ভপাত করান। কিন্তু পরবর্তীতে তিনি কথা না রেখে মালয়েশিয়ায় পাড়ি জমান এবং বিয়ের বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন।

শুক্রবার অভিযুক্তের বাড়িতে অবস্থানকালে ওই নারী আত্মহত্যার হুমকি দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধিরা অভিযুক্ত দেশে ফিরলে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে তিনি ফিরে যান। এদিকে মনিরুলের মা সুফিয়া বেগম এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এ বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ করেনি; অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate