Long Popup (2)
সর্বশেষ

বিক্ষোভকারী ছাত্রদের ক্ষমা করতে চান মোদি, প্রকাশ করলেন ক্ষোভও

Modi 6a6dbc17b3e72ProbashircityWebPopupUpdate

বিক্ষোভ চলাকালে যেসব আন্দোলনকারী তাঁকে এবং তাঁর প্রয়াত মাকে উদ্দেশ্য করে গালিগালাজ করেছেন, তাঁদের ক্ষমা করে দেওয়ার কথা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল শুক্রবার (৩১ জুলাই) এক ভিডিও বার্তায় তিনি এই মনোভাব প্রকাশ করেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, এসব বিক্ষোভকারীকে ‘দুষ্টু ছেলেমেয়ে’ আখ্যা দিয়ে মোদি তাঁদের বুকে টেনে নিয়ে সঠিক পথ দেখানোর ওপর জোর দিয়েছেন।

দিল্লির যন্তর মন্তরে ঘটে যাওয়া ওই ঘটনা প্রসঙ্গে কিছুটা আক্ষেপ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিক্ষোভকারীরা কেবল তাঁকেই নয়, তাঁর স্বর্গবাসী মাকেও গালি দিয়েছেন। তবে যারা এমন অকথ্য ও অশোভন ভাষা ব্যবহার করেছেন, তাঁদের কঠোর শাস্তি দেওয়া, বারবার আদালতে হাজির করানো বা সামাজিকভাবে হয়রানি করাকে কোনো সমাধান বলে মনে করেন না তিনি। মোদির মতে, কোনো সভ্য সমাজের সঙ্গে এ ধরনের আচরণ মানানসই নয়। বিশেষ করে মেয়েদের মুখে এমন ভাষা শুনে সমাজে যে ক্ষোভ ও ‘সাংস্কৃতিক ধাক্কা’ তৈরি হয়েছে, তা অনুধাবন করতে পারছেন বলেও জানান তিনি।

পথভ্রষ্ট এই তরুণ প্রজন্মকে সঠিক পথে ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে একটি চমৎকার রূপক ব্যবহার করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দাঁত ও জিভের উদাহরণ টেনে তিনি বলেন, খাবার খেতে গিয়ে অনেক সময় দাঁতের ফাঁকে আটকে জিভ কেটে রক্ত বের হয়; তার মানে এই নয় যে ক্ষোভে আমরা নিজেদের দাঁত ভেঙে ফেলি। কারণ, দাঁত ও জিভ—দুটিই আমাদের নিজেদের শরীরের অংশ। ঠিক তেমনি, ওই সন্তানেরাও দেশেরই অংশ। ভুল করা শৈশবের স্বভাব হলেও সেই ভুল সংশোধনের সুযোগও এই বয়সেই থাকে। তাই কঠিন কাজ হলেও পথ হারানো এই সন্তানদের বুকে টেনে নিয়ে সঠিক পথ দেখানোকেই এখন সবচেয়ে বড় কর্তব্য বলে মনে করছেন তিনি।

আরও দেখুন

https://www.youtube.com/watch?v=QWzxrb01iP4&pp=0gcJCaMLAYcqIYzv

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate