Long Popup (2)
সর্বশেষ

পরাজিত যুক্তরাষ্ট্র-ইসরায়েল, ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান: পেজেশকিয়ান

]fProbashircityWebPopupUpdate

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরানকে অস্থিতিশীল করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব ধরনের প্রচেষ্টা দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে ব্যর্থ করে দিয়েছে। সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তিকে ইরানি জনগণের জন্য একটি বড় বিজয় হিসেবে উল্লেখ করে তিনি জানান, দেশটির ওপর থেকে তেল ও পেট্রোকেমিক্যাল নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। একই সঙ্গে জব্দকৃত ৬০০ কোটি (৬ বিলিয়ন) ডলারের তহবিল কাতারের মাধ্যমে ইরানে ফেরত দেওয়া হবে বলেও তিনি নিশ্চিত করেছেন।

কোম সফরকালে গ্র্যান্ড আয়াতুল্লাহ শোবেইরি জানজানির সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে প্রেসিডেন্ট পেজেশকিয়ান জানান, কাতারে রক্ষিত ইরানের মোট ১২ বিলিয়ন ডলার তহবিলের একটি অংশ এই ৬০০ কোটি ডলার। বাকি অর্থ ফেরত আনার জন্য ইতিমধ্যেই পরবর্তী আইনি ও কূটনৈতিক কার্যক্রম শুরু হয়েছে।

যুদ্ধের কঠিন সময়ে ইরানি জনগণের অদম্য দৃঢ়তার প্রশংসা করে পেজেশকিয়ান বলেন, শীর্ষ নেতা, মন্ত্রী, সামরিক কমান্ডার, দেশের অভিজাত ব্যক্তিবর্গ, এমনকি স্কুলছাত্রদের নির্মম হত্যাকাণ্ডের পরও সাধারণ জনগণ, সশস্ত্র বাহিনী এবং সরকার দেশকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছিল। প্রেসিডেন্ট আরও যোগ করেন, উদ্ভূত পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্র শেষ প

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate