Long Popup (2)
সর্বশেষ

বাংলাদেশিদের বড় সুখবর দিলো আরব আমিরাত

ArobProbashircityWebPopupUpdate

বাংলাদেশ থেকে আরও ছয় হাজার চালক নিয়োগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক একটি ট্যাক্সি কোম্পানি। এই নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে আগামীকাল সোমবার (১৮ মে) থেকে রাজধানীর বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে চালক বাছাইয়ের আনুষ্ঠানিক সাক্ষাৎকার শুরু হতে যাচ্ছে। আজ রোববার (১৭ মে) প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এ তথ্য জানিয়েছে কোম্পানিটির একটি প্রতিনিধিদল।

702214583 1557336802421910 8031577035257681757 n

সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা জানান, বর্তমানে বিশ্বের ২৭টি দেশের প্রায় ১৫ হাজার কর্মী তাঁদের প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। এর মধ্যে প্রায় আট হাজারই বাংলাদেশি নাগরিক। মূলত বাংলাদেশি কর্মীদের দক্ষতা, পরিশ্রম ও পেশাদারিতে সন্তুষ্ট হয়েই ভবিষ্যতেও অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশ থেকে আরও কর্মী নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। তাঁরা আরও জানান, দুবাইয়ে বর্তমানে বাংলাদেশি নারী চালকেরাও অত্যন্ত সফলভাবে দায়িত্ব পালন করছেন। এমনকি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরেও তাঁরা নিজেদের যোগ্যতার প্রমাণ রাখছেন।

3f0d902ee4122ccf87b62a005e91b919 68ce5e962bbe0

কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, নতুন এই নিয়োগ কার্যক্রমের প্রথম ধাপে এক হাজার ৫০০ চালক বাছাইয়ের প্রক্রিয়া শুরু হচ্ছে। সব মিলিয়ে চলতি বছর বাংলাদেশ থেকে মোট ছয় হাজার চালক নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। এ বিষয়ে প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বিদেশের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের এই ক্রমবর্ধমান চাহিদা দেশের জন্য অত্যন্ত ইতিবাচক একটি বার্তা। ভবিষ্যতেও এই নিয়োগপ্রক্রিয়া অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করে তিনি এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকে মন্ত্রী আরব আমিরাতের প্রতিনিধিদলকে অনুরোধ জানিয়ে বলেন, দুবাই যাওয়ার পর প্রশিক্ষণ চলাকালেও যেন কর্মীদের জন্য বেতন-ভাতার ব্যবস্থা রাখা হয়। পাশাপাশি শুধু চালক হিসেবেই নয়, বরং বাংলা ভাষাভাষী অন্যান্য খাতের দক্ষ কর্মীদের জন্যও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর আহ্বান জানান প্রবাসীকল্যাণমন্ত্রী।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate