Long Popup (2)
সর্বশেষ

ভাড়া না দিতে পেরে বাড়িওয়ালাকে দিয়ে স্ত্রী-মেয়েকে ধর্ষণ!

Screenshot 2 mediumProbashircityWebPopupUpdate

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে এক চরম অমানবিক ও মর্মান্তিক ঘটনা ঘটেছে। মাত্র দুই হাজার রুপি বাসাভাড়া পরিশোধ করতে না পেরে নিজের স্ত্রী ও অপ্রাপ্তবয়স্ক কন্যাকে ধর্ষণের জন্য বাড়িওয়ালার হাতে তুলে দিয়েছেন এক ব্যক্তি। এই জঘন্য অপরাধের অভিযোগে ওই পাষণ্ড স্বামী ও বাড়িওয়ালাকে গ্রেপ্তার করেছে রাজ্যের পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, জীবিকার সন্ধানে প্রায় ছয় মাস আগে গুজরাটের সুরেন্দ্রনগর থেকে মোরবি এলাকায় আসে পরিবারটি। সেখানে তারা মাসে দুই হাজার রুপি চুক্তিতে একটি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করে। কিন্তু তীব্র আর্থিক অনটনের কারণে গত চার মাস ধরে তাদের বাসাভাড়া বকেয়া পড়ে যায়। পুলিশের তথ্যমতে, এই বকেয়া ভাড়া মেটানোর শর্ত হিসেবে ওই ব্যক্তি তার স্ত্রী ও শিশুকন্যাকে যৌন নির্যাতনের সুযোগ করে দিতে বাড়িওয়ালার সঙ্গে এক পাশবিক চুক্তিতে পৌঁছান।

এই অমানবিক নির্যাতনের কথা জানতে পেরে ভুক্তভোগী নারীর মা মোরবি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেয় এবং যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইনসহ (পোকসো) ভারতীয় দণ্ডবিধির একাধিক কঠোর ধারায় মামলা দায়ের করে অভিযুক্ত বাবা ও বাড়িওয়ালাকে গ্রেপ্তার করে। সুরেন্দ্রনগরের ডেপুটি পুলিশ সুপার জে এম লাল জানান, অপ্রাপ্তবয়স্ক মেয়েটির বাবা এবং বাড়িওয়ালা মিলেই পূর্বপরিকল্পিতভাবে এই নির্যাতনের ছক কষেছিল। এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িত সন্দেহে তৃতীয় আরেক ব্যক্তিকেও খুঁজছে পুলিশ।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate