Long Popup (2)
সর্বশেষ

মুসলিমদের একসাথে লড়তে বললেন ওমানের গ্র্যান্ড মুফতি

Omans Grand Mufti under attackCity

গাজা, ইরান বা অন্য যেকোনো মুসলিম ভূখণ্ডে হামলার বিরুদ্ধে রুখে দাঁড়াতে সমগ্র মুসলিম বিশ্বকে একতাবদ্ধ হওয়ার দৃঢ় আহ্বান জানিয়েছেন ওমানের গ্র্যান্ড মুফতি শেখ আহমেদ বিন হামাদ আল-খলিলি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এই বার্তা দেন।

বিবৃতিতে ওমানের শীর্ষ এই ধর্মীয় নেতা গাজায় ইসরায়েলি বাহিনীর নিষ্ঠুর হামলার কড়া সমালোচনা করেন। তিনি এই হামলায় নিহতদের ‘শহীদ’ হিসেবে উল্লেখ করে তাদের সর্বোচ্চ মর্যাদার জন্য অভিনন্দন জানান এবং মহান আল্লাহর কাছে তাদের আত্মার মাগফিরাত ও রহমত কামনা করেন। পাশাপাশি, ভয়াবহ এই আগ্রাসনে আহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন তিনি।

HH5GlETacAA2btS

মুসলিম উম্মাহর ঐক্যের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করে শেখ আহমেদ আল-খলিলি বলেন, “গাজা, ইরান বা মুসলিম বিশ্বের যেকোনো প্রান্তে আগ্রাসন মোকাবিলায় সকল মুসলমানকে একটি ঐক্যবদ্ধ ফ্রন্ট হিসেবে এক কাতারে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।” তিনি স্মরণ করিয়ে দেন, সমগ্র ইসলামিক জাতি মূলত একটি একক সত্তা, তাই যেকোনো আঘাতের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা অপরিহার্য।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate