Long Popup (2)
সর্বশেষ

এক ফিলিস্তিনি যেভাবে হত্যা করল ২ বাংলাদেশিকে

HtyaaProbashircityWebPopupUpdate

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার রুমমেট হিশাম সালেহ আবুঘারবিয়েহকে নিয়ে বেড়িয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়েছে, হিশাম ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন। গার্ডিয়ানের প্রতিবেদন মতে, জামিল লিমন ও নাহিদা বৃষ্টিকে হত্যাটি ছিল তার পূর্বপরিকল্পিত।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, হিশাম আবুঘারবিয়েহ সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনি সেখানে ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক পর্যায়ের পড়াশোনা করেন। এরপরই অপরাধ জগতের সঙ্গে জড়িয়ে পড়েন এই ঘাতক। জানা গেছে, ২০২৩ সালের মে মাসে মারধর এবং একই বছরের সেপ্টেম্বরে মারধর ও জনশূন্য একটি বাড়িতে চুরির অভিযোগে মামলা হয়েছিল হিশাম আবুঘারবিয়েহর বিরুদ্ধে। এছাড়াও নিজের ভাইকে মারধরের কারণে মামলা হয়েছিল।

]j

শনিবার হিলসবোরো কাউন্টি শেরিফ অফিস জানান, হিশামের বিরুদ্ধে লিমনের মরদেহ সরানো, তথ্য গোপন, প্রমাণ নষ্ট এবং সবশেষে দুই শিক্ষার্থীকেই পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগ আনা হয়েছে। যদিও নাহিদা বৃস্টির মরদেহ এখনো উদ্ধার হয়নি, তবে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে পুলিশ নিশ্চিত যে তাকেও হত্যা করা হয়েছে।

এই মর্মান্তিক মৃত্যু সারাদেশে যেমন তোলপাড় তৈরি করেছে; একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত হিশামকে বর্তমানে বিনা জামিনে কারাগারে রাখা হয়েছে এবং আগামী ২৮ এপ্রিল তার বিচারিক কার্যক্রম শুরুর কথা রয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate