সর্বশেষ

সৌদিতে ভয়াবহ বিস্ফোরণ

1.[2]City ads Investment (1)

মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ও চরম উত্তেজনার মধ্যেই এবার সৌদি আরবের রাজধানী রিয়াদসহ সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও কাতারের দোহায় একাধিক বিকট বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আজ রোববার (১ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা ও ফরাসি বার্তা সংস্থা এএফপি এসব তথ্য জানিয়েছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়, রিয়াদের পূর্বাঞ্চলের বাসিন্দারা একাধিক বিকট শব্দ শোনার পাশাপাশি আকাশে ধোঁয়া উড়তে দেখেছেন। সংস্থাটির নিজস্ব সংবাদদাতারাও এই বিস্ফোরণের শব্দ শোনার কথা নিশ্চিত করেছেন। তবে রিয়াদের এই ঘটনার বিস্তারিত কারণ এখনো জানা যায়নি। এর আগে আজ সকালে দুবাই এবং দোহাতেও নতুন করে বিস্ফোরণের খবর আসে। দোহার বাসিন্দারা শহরটিতে অন্তত ১১টি বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন। একই সময়ে ইসরায়েলের তেল আবিবেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

Portal Image DN 2026 02 28T161631.563

এদিকে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের হামলায় দেশটিতে নতুন করে আরও আটজন আহত হয়েছেন। এ নিয়ে হামলা শুরুর পর থেকে কাতারে আহত মানুষের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়াল। এ ছাড়া দেশটির বিভিন্ন এলাকায় সীমিত আকারে কিছু অবকাঠামোগত ক্ষয়ক্ষতিরও খবর পাওয়া গেছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ অভিযানে গত এক দিনে ইরানের ওপর ১ হাজার ২০০টির বেশি বোমা নিক্ষেপ করার দাবি করেছে ইসরায়েলের বিমানবাহিনী। আল-জাজিরার খবর অনুযায়ী, ইসরায়েল এসব হামলা সামরিক ও কৌশলগত স্থাপনা লক্ষ্য করে চালানো হয়েছে বলে দাবি করলেও ইরানের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বেসামরিক প্রাণহানির ঘটনা ঘটেছে। হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে এ রকমই এক ধ্বংসাত্মক হামলায় অন্তত ১৪৮ জন নিহত এবং আরও অসংখ্য মানুষ আহত হয়েছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup