সর্বশেষ

আরও ১১ হাজার প্রবাসীকে দেশ ছাড়া করল সৌদি আরব

Saudi Arabia has deported more than 453,000 expatriates in a yearProbashircityWebPopupUpdate

সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে ধরপাকড় অভিযান আরও জোরদার করা হয়েছে। গত এক সপ্তাহে সৌদি আরবের বিভিন্ন অঞ্চল থেকে গ্রেপ্তার করা হয়েছে ২০ হাজার ২৩৭ জন প্রবাসীকে। তাদের মধ্যে সাড়ে ১১ হাজারের বেশি প্রবাসীকে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি কর্তৃপক্ষ। শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানায়।

মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুযায়ী, যে ২০ হাজার ২৩৭ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে, তার মধ্যে আবাসন বিধি লঙ্ঘনের দায়ে ১২ হাজার ৬৮৭ জন, সীমান্ত সুরক্ষা আইনে ৪ হাজার ৩১৮ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ২৩২ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে যাঁদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষ হয়েছে, তাঁদের দ্রুত দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

বর্তমানে বিভিন্ন অপরাধে আটক আরও ২৩ হাজার ৮০৭ জন প্রবাসীর বিরুদ্ধে শাস্তিমূলক আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এদের মধ্যে ১৬ হাজার ৮০৫ জনকে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এ ছাড়া ২ হাজার ৪৩৭ জনকে দেশে ফেরানোর জন্য বিমানের টিকিট বুকিংয়ের প্রক্রিয়া চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশের চেষ্টা এবং আবাসন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে। যারা অবৈধ প্রবাসীদের আশ্রয়, কাজ বা পরিবহন সুবিধা দেবেন, তাঁদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate