সর্বশেষ

কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কাতার প্রবাসীর মৃত্যু

Qatari expatriate dies of electrocution in CompaniganjProbashir city Popup 19 03

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছুটিতে আসা কাতারপ্রবাসী মোহাম্মদ সোহেল (৩২) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের রাস্তার মাথা এলাকায় শ্বশুরের দোকানে বৈদ্যুতিক কাজ করার সময় তিনি গুরুতর আহত হন।

স্থানীয় ইউপি সদস্য আবদুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনার পর দ্রুত সোহেলকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সোহেল চরকাঁকড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রমজান আলী স্যারাং বাড়ির আলী আহমদের ছেলে।

জানা গেছে, সোহেল কাতার থেকে ছুটিতে দেশে এসেছিলেন এবং পুনরায় প্রবাসে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। এ অবস্থায় আকস্মিক এ দুর্ঘটনায় পরিবার ও এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। স্বজনদের আহাজারিতে এলাকাজুড়ে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03