সর্বশেষ

কর্মীদের সুখবর দিল আরব আমিরাত

AmiratProbashir city Popup 19 03

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ৫৪তম জাতীয় দিবস—ঈদ আল ইত্তিহাদ—উদযাপন উপলক্ষে আগামী ২ ও ৩ ডিসেম্বর দেশজুড়ে সরকারি ছুটি ঘোষণা করেছে মানবসম্পদ ও ইমিরাটাইজেশন মন্ত্রণালয়। জাতীয় দিবসকে কেন্দ্র করে সরকারি ও বেসরকারি খাতের কর্মীরা সমানভাবে এই ছুটির সুবিধা পাবেন।

এবার ছুটির দিন সোমবার ও মঙ্গলবার পড়ায় যারা শনিবার-রোববার সাপ্তাহিক ছুটিতে থাকেন, তারা টানা চার দিনের দীর্ঘ অবকাশ উপভোগ করতে পারবেন। ফলে কর্মজীবীরা পরিবার ও প্রিয়জনদের সঙ্গে জাতীয় দিবস উদযাপনের বাড়তি সুযোগ পাচ্ছেন।

প্রতি বছর ২ ডিসেম্বর ইউএই জাতীয় দিবস হিসেবে পালিত হয়। ১৯৭১ সালের এই দিনে সাতটি আমিরাত একত্রিত হয়ে সংযুক্ত আরব আমিরাত রাষ্ট্র প্রতিষ্ঠা করে। দিনটি দেশটির জাতীয় ঐক্য, অগ্রগতি এবং উন্নয়নের এক প্রতীক হিসেবে গভীর তাৎপর্য বহন করে।

জাতীয় দিবসকে কেন্দ্র করে আমিরাতজুড়ে বর্ণিল আয়োজন, সাংস্কৃতিক প্রদর্শনী, আতশবাজি ও নানা উৎসবের প্রস্তুতি চলছে। সরকারি ঘোষণা অনুযায়ী, সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে একই সময়ে ছুটি থাকায় এর প্রভাব দেশের সামাজিক ও পারিবারিক পরিবেশে আরও ইতিবাচক হবে বলে মনে করা হচ্ছে।

এ ছাড়াও দীর্ঘ ছুটিতে দেশি-বিদেশি পর্যটকদের ভিড় বাড়বে বিভিন্ন পর্যটনকেন্দ্রে, যা দেশের অর্থনীতিতেও বাড়তি প্রাণ সঞ্চার করবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03