সর্বশেষ

সুখবর, শ্রমিকদের অধিকার রক্ষায় সৌদির নতুন আইন

Saudi334 68f8be064743cCity ads Investment (1)

সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় সম্প্রতি শ্রম আইন সংশোধন করেছে, যা শ্রমিকদের বিশ্রাম, কর্মঘণ্টা ও ছুটির বিষয়ে নতুন দিকনির্দেশনা নির্ধারণ করেছে। সংশোধিত নিয়ম অনুযায়ী, এখন থেকে কোনো কর্মীর দৈনিক কাজের সময় ১২ ঘণ্টার বেশি নির্ধারণ করা যাবে না।

নতুন আইন অনুসারে, পাঁচ ঘণ্টার বেশি কাজের ক্ষেত্রে শ্রমিকদের জন্য অন্তত ৩০ মিনিটের বিরতি বাধ্যতামূলক করা হয়েছে। এই বিরতি প্রার্থনা, আহার বা বিশ্রামের জন্য ব্যবহার করা যাবে। এছাড়া সপ্তাহে একদিন পূর্ণ ২৪ ঘণ্টার ছুটি দিতে হবে, যা সাধারণত শুক্রবার হলেও প্রয়োজনে অন্য দিনও নির্ধারণ করা যেতে পারে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পদক্ষেপের লক্ষ্য হলো শ্রমিকদের জন্য একটি স্বাস্থ্যকর, মর্যাদাপূর্ণ ও ভারসাম্যপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করা। একই সঙ্গে কর্মঘণ্টা ও বিশ্রামের সময় সুনির্দিষ্ট করার মাধ্যমে কর্মক্ষেত্রে উৎপাদনশীলতা এবং জীবনমান উন্নত হবে বলে আশা করছে সরকার।

নতুন বিধি প্রণয়নের মাধ্যমে সৌদি আরব তার শ্রমবাজারে আন্তর্জাতিক মানদণ্ডের কর্মপরিবেশ প্রতিষ্ঠার দিকে আরও একধাপ এগিয়ে গেল। মন্ত্রণালয় বলেছে, শ্রমিকদের কল্যাণ ও অধিকার রক্ষার পাশাপাশি দেশব্যাপী কর্মক্ষেত্রকে আরও প্রফেশনাল ও স্থিতিশীল করা এই সংস্কারের মূল উদ্দেশ্য।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup