Long Popup (2)
সর্বশেষ

ওমানে পুলিশের সাঁড়াশি অভিযান, ৫ প্রবাসী আটক

Oman police.jpg ismailCity

ওমানে গত এক সপ্তাহে পরিচালিত মাদকবিরোধী সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ পাঁচজন এশীয় প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির রয়্যাল ওমান পুলিশ নর্থ বাতিনা, সাউথ বাতিনা এবং আল-দাখিলিয়া প্রদেশে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে। পুলিশ জানিয়েছে, আটককৃতদের কয়েকজন আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য।

সর্বশেষ গত ২৩ অক্টোবর নর্থ বাতিনার সিনাস উপকূলে সাগরপথে অবৈধভাবে প্রবেশের সময় দুই প্রবাসীকে আটক করে কোস্টগার্ড। তাদের কাছ থেকে ক্রিস্টাল মেথ, হাশিশ ও মারিজুয়ানার চালান জব্দ করা হয়। এর আগে সাউথ বাতিনা থেকে মরফিন ও সাইকোট্রপিক ট্যাবলেটসহ আরেকজনকে এবং আল-দাখিলিয়া প্রদেশ থেকে বিপুল পরিমাণ অবৈধ মদ ও নিষিদ্ধ তামাকসহ আরও দুই প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছিল।

রয়্যাল ওমান পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃত পাঁচজনের বিরুদ্ধেই কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই চক্রগুলোর সঙ্গে জড়িত বাকি সদস্যদের খুঁজে বের করতে তদন্ত চলছে এবং দেশজুড়ে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate