সর্বশেষ

ওমান দুর্ঘটনা, নিহত ৮ প্রবাসীর মরদেহ দেশে আসবে শনিবার

251cef84 8f61 46e8 824d 37d81e2c112fCity ads Investment (1)

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত আট প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে ফেরানোর সব ধরনের আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী শনিবার (১৮ অক্টোবর) বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে মরদেহগুলো দেশে পাঠানো হবে বলে জানিয়েছে ওমানস্থ বাংলাদেশ দূতাবাসের একটি সূত্র। তার আগে শুক্রবার রাতে (১৭ অক্টোবর) রাজধানী মাস্কটে দূতাবাস প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হবে।

গত ৮ অক্টোবর ওমানের দুখুম এলাকায় মাছ ধরে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান এই আট বাংলাদেশি। দুর্ঘটনার পর থেকে ওমানে বাংলাদেশ দূতাবাস তাদের মরদেহ দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় সব আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে আসছিল।

দূতাবাসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “কাতার থেকে বুধবার ও শনিবার বাংলাদেশ বিমানের ফ্লাইট যায় চট্টগ্রামে। প্রথমে বুধবার মরদেহ পাঠানোর কথা ছিল, তবে আইনি প্রক্রিয়া শেষ না হওয়ায় তা সম্ভব হয়নি। ইতোমধ্যে চারটি মরদেহ দুখুম থেকে মাস্কটে পৌঁছেছে, বাকি চারটি শুক্রবারের মধ্যে আসবে। শুক্রবার রাত ৯টায় জানাজা শেষে শনিবার দুপুর ২টার ফ্লাইটে মরদেহগুলো বাংলাদেশে পাঠানো হবে।”

নিহত আটজনই চট্টগ্রামের সন্দ্বীপ ও রাউজান উপজেলার বাসিন্দা। তারা হলেন— সন্দ্বীপের সারিকাইত ইউনিয়নের আমিন মাঝি, মো. আরজু, মো. রকি, সাহাব উদ্দিন, মো. বাবলু, মাইটভাঙা ইউনিয়নের মো. জুয়েল, পৌর এলাকার মোশাররফ হোসেন রনি এবং রাউজানের মো. আলাউদ্দিন।

প্রবাসীসহ স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যরা জানিয়েছেন, একই এলাকার একসঙ্গে আটজন তরুণের মৃত্যুতে ওমানে শোকের ছায়া নেমে এসেছে। মরদেহগুলো নিজ নিজ গ্রামে পৌঁছালে এলাকায়ও শোকাবহ পরিবেশ বিরাজ করবে বলে জানিয়েছেন তাদের স্বজনরা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup