সর্বশেষ

ওমানে প্রবাসীদের কাজে নিয়োগ নিয়ে নতুন আইন জারি

New decision on additional leave for omani expatriates e1748768482827City ads Investment (1)

গৃহকর্মী ও সংশ্লিষ্ট পেশার শ্রমিকদের অধিকার সুরক্ষায় নতুন শ্রমবিধি জারি করেছে ওমান সরকার। সম্প্রতি শ্রম মন্ত্রণালয় মন্ত্রিপরিষদ সিদ্ধান্ত নং ৫৭৪/২০২৫ অনুযায়ী এসব বিস্তারিত নিয়ম প্রকাশ করেছে। নতুন বিধানগুলো শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা, কর্মপরিবেশ উন্নয়ন এবং অতিরিক্ত শ্রম বা শোষণ প্রতিরোধের লক্ষ্যেই প্রণয়ন করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, কোনো গৃহকর্মী দৈনিক সর্বোচ্চ ১২ ঘণ্টার বেশি কাজ করতে পারবেন না এবং তার মধ্যে অন্তত ৮ ঘণ্টা বিশ্রামের সুযোগ থাকতে হবে। খাবার ও বিশ্রামের সময় কাজের ঘণ্টায় গণ্য হবে না। অতিরিক্ত সময় কাজের ক্ষেত্রে লিখিত সম্মতি বাধ্যতামূলক এবং এর জন্য অতিরিক্ত মজুরি দিতে হবে। সপ্তাহে অন্তত একদিন বেতনসহ ছুটির নিশ্চয়তা দেওয়া হয়েছে। তবে লিখিত সম্মতিতে সেই দিন কাজ করলে শ্রমিককে দ্বিগুণ বেতন বা বিকল্প ছুটি দিতে হবে।

এছাড়া শ্রমিকরা বছরে সর্বোচ্চ ৩০ দিনের অসুস্থকালীন ছুটি পাবেন, যা বৈধ চিকিৎসা সনদের ভিত্তিতে অনুমোদিত হবে। অসুস্থ অবস্থায় কোনো শ্রমিককে কাজে বাধ্য করা যাবে না। পাশাপাশি বছরে কমপক্ষে ২১ দিনের বেতনসহ বার্ষিক ছুটির সুযোগ থাকবে, যা উভয় পক্ষের সম্মতিতে ভাগ করে নেওয়া যাবে। চাকরি ছাড়ার আগে যদি কোনো ছুটি অব্যবহৃত থাকে, তবে তার আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে।

বেতন প্রদানের ক্ষেত্রে স্পষ্টভাবে বলা হয়েছে, শ্রমিকদের মজুরি ওমানি রিয়াল বা পারস্পরিকভাবে নির্ধারিত বৈধ মুদ্রায় দিতে হবে এবং নির্ধারিত সময়ের সাত দিনের মধ্যে বেতন পরিশোধ করতে হবে। বেতন প্রদানের প্রমাণ হিসেবে স্বাক্ষরিত রসিদ বা ব্যাংক ট্রান্সফার নথি সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে।

নিয়ম অনুযায়ী, বেতন থেকে কর্তন কেবল সীমিত ক্ষেত্রেই করা যাবে— যেমন শ্রমিকের অবহেলার কারণে ক্ষতি, আদালতের নির্দেশে জরিমানা বা ঋণ পরিশোধের ক্ষেত্রে (লিখিত সম্মতির ভিত্তিতে ও সুদবিহীনভাবে)। তবে কোনো অবস্থাতেই শ্রমিকের বেতনের ২৫ শতাংশের বেশি কর্তন করা যাবে না। শ্রমিকদের মর্যাদা ও অধিকার সুরক্ষায় এই নতুন শ্রমবিধিকে ওমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup