সর্বশেষ

সবার চোখের সামনে পাহাড় থেকে পড়ে আরোহীর মৃত্যু (ভিডিও)

Climber dies after falling from mountain in front of everyone (video)City ads Investment (1)

চীনের সিচুয়ান প্রদেশে মাউন্ট নামা পাহাড় থেকে পড়ে এক পর্বতারোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৩১ বছর বয়সী ওই তরুণ, যার নাম হং, পাহাড়ের প্রায় চূড়ায় পৌঁছে নিরাপত্তা দড়ি খুলে ছবি তুলতে গেলে দুর্ঘটনাটি ঘটে। গত ২৫ সেপ্টেম্বর এ ঘটনা ঘটেছে বলে চ্যানেল নিউজ এশিয়া জানিয়েছে। দুর্ঘটনার মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা এখন ভাইরাল।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ১৮ হাজার ৩৩২ ফুট উঁচু ওই পাহাড়ে ওঠার সময় হং নিজের ভারসাম্য হারিয়ে ফেলেন। লাল পোশাক পরিহিত অবস্থায় তাকে ভিডিওতে দেখা যায় পা পিছলে নিচে নামতে থাকেন তিনি। পাহাড়ের বরফ আঁকড়ে ধরার চেষ্টা করেও নিজেকে থামাতে পারেননি। আশপাশে থাকা অন্যান্য পর্বতারোহীরা হতভম্ব হয়ে দৃশ্যটি দেখলেও কিছু করার ছিল না তাদের।

নিরাপত্তা দড়ি ছাড়া ও হাতে বরফের কুঠার না থাকায় হং নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত নিচের দিকে গড়িয়ে পড়তে থাকেন। তিনি প্রায় ৬৫৬ ফুট নিচে পড়ে যান এবং এরপর থেকে আর দেখা যায়নি তাকে। পর্বতারোহণের অনুমতি ছাড়াই দলটি পাহাড়ে উঠেছিল বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

কাংডিং মিউনিসিপ্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস ব্যুরোর এক বিবৃতিতে বলা হয়, হং ও তার দলকে প্রয়োজনীয় অনুমতি ছাড়াই অভিযানে অংশ নেওয়ায় সতর্ক করা হয়েছিল। দুর্ঘটনার পর স্থানীয় উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান, তবে হংকে জীবিত পাওয়া যায়নি।

উল্লেখ্য, মাউন্ট নামা সিচুয়ান প্রদেশের পূর্ব তিব্বত মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ এবং এটি গঙ্গা পর্বতমালার অংশ হিসেবে পরিচিত। দুর্ঘটনার পর চীনা পর্বতারোহণ মহলে নিরাপত্তা বিধি মেনে চলার বিষয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup 19 03