সর্বশেষ

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ মারা গেছেন

Saudi arabia's grand mufti sheikh abdul aziz has diedProbashircityWebPopupUpdate

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে মৃত্যুবরণ করেছেন। সৌদি আরবের রয়্যাল কোর্টের বরাতে আল আরাবিয়া এ খবর নিশ্চিত করেছে।

রয়্যাল কোর্টের বিবৃতিতে বলা হয়েছে, তার প্রয়াণে সৌদি আরব এবং মুসলিম বিশ্ব একজন বিশিষ্ট আলেমকে হারিয়েছে। শায়খ আবদুল আজিজ ইসলামের জ্ঞানচর্চা ও মুসলিম সমাজের সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

শায়খ আবদুল আজিজের মৃত্যুতে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং সৌদি জনগণ ও মুসলিম উম্মাহর প্রতি শোক জ্ঞাপন করেছেন।

গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ সৌদি আরবের সিনিয়র আলেম পরিষদের সভাপতি ছিলেন। স্থানীয় সময় আজ বাদ আসরে রিয়াদের ইমাম তুরকি বিন আবদুল্লাহ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।

বাদশাহ সালমান নির্দেশ দিয়েছেন, জানাজার পর মক্কা ও মদিনাসহ সারাদেশের মসজিদগুলোতে গায়েবানা জানাজা আয়োজন করা হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate