সর্বশেষ

অভিনয়ের পর এবার সংগীতেও ইতি টানলেন তাহসান, কনসার্টে আবেগঘন বিদায় ঘোষণা

After acting, tahsan ends his music career, announces emotional farewell at concertCity ads Investment (1)

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী, অভিনেতা ও উপস্থাপক তাহসান খান মেলবোর্নে তার শেষ কনসার্টে ভক্তদের সামনে জানিয়েছেন যে, অভিনয় ছাড়ার পর এবার সংগীত ক্যারিয়ারও ধীরে ধীরে গুটিয়ে নিচ্ছেন। অস্ট্রেলিয়ার সফরে ২৫ বছরের সংগীত জীবনের বিশেষ মুহূর্ত উদ্‌যাপন করছেন এই তারকা। কনসার্টের সময় ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন, “এটাই আমার শেষ কনসার্ট। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলব। মেয়ে বড় হচ্ছে, এখন কি স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে ভালো লাগে?”

D74486e5cf3a7566ae95f4ef0d6355b9 68d0ea832702a

তাহসান ইতিমধ্যেই তার সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করেছেন। ফেসবুক ও ইনস্টাগ্রামে তার একাউন্ট বর্তমানে একটিভ নেই। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে গান, নাটক ও উপস্থাপনার মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া এই তারকার এমন বিদায় ঘোষণা দর্শকদের মধ্যে আবেগের ঢেউ তুলেছে।

F5083798c2f4ecfb63b11c8e3eef46c6 68d0eadc894c9

এর আগে তিনি অভিনয় ক্ষেত্র থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। গত বছর তিনি জানিয়েছিলেন, “আমি ২০ বছর ধরে অভিনয়ে কাজ করছি। কখনো কখনো নিজের বিরতি নেওয়া জরুরি। কাজ একঘেয়ে হয়ে গেলে বা ভালো কাজ না হলে থেমে যাওয়া প্রয়োজন।” এছাড়া শারীরিক সমস্যাও তার সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। ২০১৮ সাল থেকে তার কণ্ঠনালিতে হেটেরোটোপিয়া রোগের কারণে গান গাওয়ার আগ্রহ ও সক্ষমতা কমতে শুরু করে।

তাহসানের সংগীত যাত্রা ‘ব্ল্যাক’ ব্যান্ডের মাধ্যমে শুরু হয়। ২০০৪ সালে প্রকাশিত প্রথম সোলো অ্যালবাম ‘কিছু কথা’ দিয়ে শ্রোতাদের হৃদয় জয় করেন। ‘চোখে চোখে কথা হতো’, ‘ভালবেসে কেউ ভুল করো না’, ‘যদি কোনোদিন’, ‘চলে যাও তবে’ ইত্যাদি গানগুলো শ্রোতাদের মাঝে আজও প্রিয়।

তাহসান জানান, মেয়ের বড় হওয়া ও পারিবারিক জীবনে আরও সময় দেওয়ার তাগিদ থেকেই এই সিদ্ধান্ত। যদিও তিনি স্পষ্টভাবে ‘অবসর’ শব্দটি উচ্চারণ করেননি, তার বক্তব্য ও আচরণ থেকে বোঝা যাচ্ছে, সংগীত জগতে তার নিয়মিত উপস্থিতি আর দেখা যাবে না। তবে ভক্তরা আশা করছেন, হয়তো কিছুদিন বিরতির পর আবারও তিনি ফিরে আসবেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup