Long Popup (2)
সর্বশেষ

এবার থেকে পাসপোর্ট অফিসে না গিয়েও পাসপোর্ট বানাবেন যেভাবে

PaasporttProbashircityWebPopupUpdate

পাসপোর্ট—যা একজন নাগরিকের সরকারি পরিচয়পত্র ও নাগরিকত্বের প্রমাণ—এটি পেতে এতদিন সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হতো। দীর্ঘ লাইনে দাঁড়ানো কিংবা দালালের হয়রানি ছিল নিত্যদিনের ঘটনা। তবে এবার সেই ঝামেলা কমতে যাচ্ছে। রাজধানীর নাগরিক সেবা কেন্দ্র থেকেই এখন করা যাবে পাসপোর্ট আবেদন ও নবায়ন।

01k4a768n2cw58qrbhrc8etnmn standard

ঢাকার ছয়টি অঞ্চলের ১০টি নাগরিক সেবা কেন্দ্রে চালু হয়েছে এ নতুন সুবিধা। গুলশান, উত্তরা, নীলক্ষেত, রমনা, মোহাম্মদপুর ও বনশ্রীতে এ সেবা পাওয়া যাবে। ইতোমধ্যে গুলশান, উত্তরা ও নীলক্ষেত সেবা কেন্দ্র পুরোপুরি চালু হয়েছে। গুলশানে সেবার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুতফে সিদ্দিকী।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানান, দেশের ইতিহাসে এবারই প্রথম পাসপোর্ট অফিসের বাইরে উদ্যোক্তা-নির্ভর নাগরিক সেবা কেন্দ্রে পাসপোর্ট আবেদন ও নবায়নের সুযোগ তৈরি হলো।

শুধু পাসপোর্টই নয়, এসব সেবা কেন্দ্রে মিলবে প্রায় ৪০০ সরকারি সেবা। এর মধ্যে রয়েছে ড্রাইভিং লাইসেন্স, জন্ম ও মৃত্যু নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র সংশোধনসহ আরও নানা সুবিধা। সব সেবা একত্র করে গড়ে তোলা হচ্ছে ন্যাশনাল এপিআই কানেক্টিভিটি হাব, ফলে নাগরিকদের আর ভিন্ন ভিন্ন ওয়েবসাইটে যেতে হবে না।

সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগের ফলে সময় ও খরচ কমবে, নাগরিক হয়রানি হ্রাস পাবে এবং বাংলাদেশ ডিজিটাল নাগরিকসেবার নতুন যুগে প্রবেশ করবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate