সর্বশেষ

ঘরের চালায় ঢিল, চিৎকার করায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

Expatriate's wife hacked to death after being hit by a rock in the house, screamingCity ads Investment (1)

মাদারীপুরের কালকিনিতে দুর্বৃত্তদের হাতে নিহত হয়েছেন পাখি আক্তার (২৮)। তিনি সৌদি আরব প্রবাসী সোহাগ হাওলাদারের স্ত্রী এবং মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়া গ্রামের দোলোয়ার হোসেন মল্লিকের মেয়ে।

স্থানীয়রা জানান, সোমবার গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা প্রথমে তার ঘরের চালায় ঢিল ছোড়ে। এতে পাখি চিৎকার করলে চার বছরের ছেলে আইজান দরজা খোলে দেয়। সেই সুযোগে ঘরে প্রবেশ করে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। পরে আইজান পাশের বাড়িতে খবর দিলে প্রতিবেশীরা ছুটে এসে মরদেহ দেখতে পান এবং পুলিশকে জানান।

পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন নিহতের পরিবার ও এলাকাবাসী।

প্রতিবেশীরা জানান, পাখি আক্তার বাড়িতে একা থাকতেন। মাঝরাতে অজ্ঞাত লোকজন তার ঘরের চালায় ঢিল ছোড়ার ঘটনা নতুন নয়। বিষয়টি স্থানীয় মুরব্বিদের জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে কে বা কারা এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তা এতদিন চিহ্নিত করা যায়নি।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সোহেল রানা জানান, নির্জন এলাকায় বাড়িটি হওয়ায় দুর্বৃত্তরা সহজেই ঘটনাটি ঘটিয়ে পালিয়ে গেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ ইতোমধ্যেই অভিযান শুরু করেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup