সর্বশেষ

উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ২০

Death toll in uttara plane crash rises to 19Probashir city Popup 19 03

রাজধানীর উত্তরা দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত ২০ জনের প্রাণহানি ঘটেছে এবং দগ্ধ হয়েছেন আরও ১২০ জনের মতো। সোমবার (২১ জুলাই) দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল জানান, দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট এবং ছয়টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়। বিকেল পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলমান ছিল। পাশাপাশি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিজিবির দুটি প্লাটুন মোতায়েন করা হয়েছে।

Biman1 20250721175610

উত্তরা আধুনিক হাসপাতালের সহকারী পরিচালক ডা. আকাশ বলেন, দগ্ধ হয়ে ভর্তি হওয়া অধিকাংশের বয়স ১৪ থেকে ২০ বছরের মধ্যে। তাদের শরীরের ৬০ থেকে ৭০ শতাংশ পুড়ে গেছে, চিকিৎসা চলছে বার্ন ইউনিটে।

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে মঙ্গলবার (২২ জুলাই) সারাদেশে একদিনের শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

দুপুর ১টা ১৮ মিনিটে মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। বিমানের ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির বিমানটিতে অবস্থান করছিলেন। আইএসপিআর জানায়, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল এবং মাত্র ১২ মিনিট পর দুর্ঘটনার শিকার হয়। বিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় এবং কলেজ প্রাঙ্গণে থাকা শিক্ষার্থীদের অনেকেই তাতে ক্ষতিগ্রস্ত হন।

উদ্ধার তৎপরতা এখনো চলছে, এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03