সর্বশেষ

প্রবাসীর উপর হামলা, ৭ হাজার ইউরো ছিনিয়ে নেয়ার অভিযোগ

Expatriate attacked, accused of stealing 7,000 eurosCity ads Investment (1)

সাভারের আশুলিয়ায় এক ইতালি প্রবাসীর ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। হামলাকারীরা প্রবাসীর পকেটে থাকা সাত হাজার ইউরো ছিনিয়ে নিয়েছে বলেও অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৫ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কলতাসূতি মরিচকাটা এলাকায় এ ঘটনা ঘটে। আহত প্রবাসী আবুল কালাম আজাদ আশুলিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন।

ভুক্তভোগী আবুল কালাম আজাদ ওই এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ইতালিতে অবস্থান করছেন। দেশে ফেরার পর তার পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাই মতিউর রহমান, ভাবি সখিনা বেগম, ভাতিজা সিয়ামসহ আরও কয়েকজন মিলে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করেছেন তিনি।

1000059282 copy 20250626105550

আজাদের ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে তার বড় ভাইয়ের সঙ্গে জমি ও বসতঘরের প্রবেশপথ নিয়ে বিরোধ চলছিল। ইতালি থাকাকালীন সময়ে তার বাড়ির পূর্ব পাশের বাউন্ডারি ওয়াল ভেঙে ফেলা হয়। দেশে ফিরে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। মঙ্গলবার হামলাকারীরা লাঠি, রড ও ধারালো অস্ত্র নিয়ে ঘরে ঢুকে তাকে মারধর করে এবং তার পকেটে থাকা সাত হাজার ইউরো ছিনিয়ে নেয়।

হামলার পর তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠায়। পরে রাতে আশুলিয়া থানায় তিনি লিখিত অভিযোগ করেন।

ভুক্তভোগীর বোন শাহানাজ পারভীন অভিযোগ করেন, তারা প্রতিবাদ করায় তাদের বিরুদ্ধেও মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আশুলিয়া থানার এসআই সোহেল রানা জানান, পারিবারিক জমি সংক্রান্ত বিরোধ থেকেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযোগ গ্রহণ করে তদন্ত শুরু হয়েছে, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup