সর্বশেষ

বাংলাদেশের পণ্যে নতুন নিষেধাজ্ঞা দিল ভারত

India imposes new ban on bangladeshi productsCity ads Investment (1)

ভারত তাদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে বোনা কাপড়, পাট ও সুতার পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে। বিষয়টি নিশ্চিত করেছে ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর। শুক্রবার (২৭ জুন) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিষেধাজনার ঘোষণা দেওয়া হয়, বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ থেকে এসব পণ্য স্থলবন্দর দিয়ে নয়, শুধুমাত্র মহারাষ্ট্রের নাহভা শেভা সমুদ্রবন্দর দিয়ে আমদানি করা যাবে। নিষেধাজ্ঞার আওতায় থাকা পণ্যের মধ্যে রয়েছে—একাধিক ভাঁজের বোনা কাপড়, একক শণ সুতা, পাটের একক সুতা, ব্লিচ না করা পাটের বোনা কাপড় এবং অন্যান্য পাটজাত পণ্য।

এর আগেও, গত মে মাসে ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতে স্থলবন্দর ব্যবহার বন্ধ করে দেয়। তখনও শুধুমাত্র নাহভা শেভা এবং কলকাতা বন্দর ব্যবহারের অনুমতি দেওয়া হয়। উল্লেখ্য, বাংলাদেশ থেকে প্রতিবছর প্রায় ৭০০ মিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয় ভারতে।

তবে ভারতের এ সিদ্ধান্ত বাংলাদেশ থেকে নেপাল ও ভুটানের উদ্দেশ্যে রপ্তানি হওয়া পণ্যের ওপর প্রভাব ফেলবে না। সেক্ষেত্রে নিষেধাজ্ঞা কার্যকর হবে না। তবে শর্ত হিসেবে জানানো হয়েছে, এসব পণ্য নেপাল বা ভুটানে প্রবেশের পর পুনরায় রপ্তানি করা যাবে না।

বাংলাদেশের বাণিজ্য খাতের বিশ্লেষকরা মনে করছেন, এ নিষেধাজ্ঞা দুই দেশের মধ্যকার বাণিজ্য ব্যবস্থায় কিছুটা জটিলতা তৈরি করতে পারে। তারা বিষয়টি দ্রুত আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup 19 03