Long Popup (2)
সর্বশেষ

ইসরায়েলে চতুর্থ প্রজন্মের ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

Iran launches fourth generation khyber missile attack on israelProbashircityWebPopupUpdate

সাম্প্রতিক ইসরায়েল-ইরান সংঘাতে ইরান তাদের নিজস্ব তৈরি ‘খায়বার’ নামক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড। রোববার এক বিবৃতিতে তারা জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে এই প্রথমবারের মতো খায়বার ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে।

‘খায়বার’ ক্ষেপণাস্ত্র ইরানের খোররামশহর সিরিজের চতুর্থ প্রজন্মের সংস্করণ, যার আনুষ্ঠানিক নাম ‘খোররামশহর-৪’। এটি দেশটির মাঝারি পাল্লার সর্বাধুনিক ক্ষেপণাস্ত্রগুলোর একটি, যার পাল্লা প্রায় ২০০০ কিলোমিটার এবং এটি ১৫০০ কেজি ওজনের ভারী ওয়ারহেড বহনে সক্ষম।

তরল জ্বালানিচালিত এ ক্ষেপণাস্ত্রটি আকাশে ওড়ার সময়ও নিয়ন্ত্রণ করা সম্ভব এবং এটি বায়ুমণ্ডলের বাইরেও ওয়ারহেডের গতিপথ সামঞ্জস্য করার ক্ষমতা রাখে। এতে করে লক্ষ্যে আঘাত করার ক্ষেত্রে এর নির্ভুলতা অন্যান্য ইরানি ক্ষেপণাস্ত্রের তুলনায় অনেক বেশি।

প্রযুক্তিগতভাবে ‘খায়বার’ ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ গতি বায়ুমণ্ডলের বাইরে ম্যাক ১৬, অর্থাৎ শব্দের গতির ১৬ গুণ। আর বায়ুমণ্ডলের ভেতরে ম্যাক ৮ গতিতে চলতে সক্ষম। এই গতির কারণে প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে একে থামানো প্রায় অসম্ভব।

বিশ্লেষকদের মতে, ইরান এ ধরনের শক্তিশালী ক্ষেপণাস্ত্র যুদ্ধক্ষেত্রে ব্যবহার করে মধ্যপ্রাচ্যে নিজের সামরিক সক্ষমতা ও কৌশলগত প্রভাব বিস্তারের চেষ্টা করছে। এর মাধ্যমে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার সামনে এক নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate